সাংবাদিক গৌতম হত্যা মামলার রায় ২৭ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার যুক্তি-তর্ক শেষ হয়েছে। ২৭ জুন এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আদালত।আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ তারিখ ধার্য করেন।২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুরে দৈনিক ‘সমকাল’ পত্রিকার আঞ্চলিক কার্যালয়ে সাংবাদিক গৌতম দাসকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ওই দিনই ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম নবী ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। দীর্ঘ আট বছর ধরে এ মামলার বিচারকাজ চলছে।