সাংবাদিক দীপংকর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহসভাপতি দীপংকর চক্রবর্তী হত্যার ষষ্ঠ বার্ষিকীতে খুনিদের গ্রেপ্তার ও বিচার চেয়ে আজ শুক্রবার বগুড়া শহরে মানববন্ধন ও পথসভা করেছে সাংবাদিকেরা।বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।সাংবাদিক দীপংকর চক্রবর্তী বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলা পত্রিকায় নির্বাহী সম্পাদক ছিলেন। ২০০৪ সালের ২ অক্টোবর রাতে পত্রিকা অফিস থেকে শেরপুর উপজেলা সদরে নিজ বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। নির্ভীক সাংবাদিক দীপংকর চক্রবর্তীর হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিএফইউজে দুই দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিন কাল শনিবার বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আজ শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি আখতারুজ্জামান ও নির্বাহী সদস্য সমুদ্র হক, বিইউজের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর এবং সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন।—বাসস