সাংবাদিক নিখিলকে বিদেশে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নত চিকিত্সার জন্য আহত সাংবাদিক নিখিল ভদ্রকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বার্তা সংস্থা বাসসকে আজ সোমবার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিখিল ভদের উন্নত চিকিত্সার জন্য তাঁকে বিদেশ পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।গত ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিআরটিসির বাসের চাপায় গুরুতর আহত হন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক নিখিল ভদ্র। বাসের ধাক্কায় পড়ে গেলে তাঁর ডান পায়ের ওপর দিয়ে বাস চলে যায়। পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা তাঁর ওই পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলেন।বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন।