সাংবাদিক পথিক সাহা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক পথিক সাহা হূদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার ভোরে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। পথিক সাহার পারিবারিক সূত্র জানায়, আজ ভোরে তিনি তাঁর লালমাটিয়ার বাসায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে ভোর সোয়া পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। পথিক সাহা বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক ছিলেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।পথিক সাহার বাড়ি মানিকগঞ্জে। আজ বেলা ১১টার দিকে তাঁর মরদেহ ডিআরইউতে নেওয়া হয়। সেখানে সাংবাদিকরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এর পর তাঁর মরদেহ মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।