সাংবাদিক ফাতেহ ওসমানি আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলার শিকার ফাতেহ ওসমানি নামের এক সাংবাদিক গুরুতর আহত অবস্থায় গতকাল বুধবার রাতে মারা গছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি সাপ্তাহিক-২০০০-এর সিলেট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।১৮ এপ্রিল সিলেট শহরের শাহি ঈদগাহ এলাকায় রাত ১১টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হন ফাতেহ ওসমানি। ঘটনার পরপরই তাঁকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটে। এরপর তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল রাত সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফাতেহ ওসমানি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।