সাংবাদিক মিনার মাহমুদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলুপ্ত সাপ্তাহিক পত্রিকা বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদ আর নেই। আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ রাজধানীর একটি হোটেল থেকে তাঁর লাশ উদ্ধার করে।পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তরার একটি বাসায় তিনি থাকতেন। গতকাল বুধবার সকাল নয়টায় তিনি বাসা থেকে বের হন। এরপর সারা দিন তাঁর কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। আজ বৃহস্পতিবার খিলক্ষেত এলাকার রিজেন্সি হোটেল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।ওই হোটেলের বিপণন কর্মকর্তা আসরা ইলহাম বলেন, ‘বিকেলের দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এখনো পুলিশ আছে। আমরা এর বেশি কিছু বলতে পারব না। ছয় পৃষ্ঠার একটি নোট পাওয়া গেছে।’মিনার মাহমুদের ভাই মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, সম্প্রতি তাঁর কয়েকটি অস্ত্রোপচার হয়। এরপর তাঁকে নিয়মিত ওষুধ খেতে হতো। কিন্তু বুধবার সকাল নয়টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে যান। আমরা অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিলাম না। আজ বিকেলের দিকে তাঁর মোবাইলটি অন হয়। আমরা তাঁকে ফোন করি। ফোনটি ধরেন খিলক্ষেত থানার ওসি। তিনিই জানান, মিনার মাহমুদের লাশ উদ্ধার করা হয়েছে।’মেহেদি হাসান বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম দাঁড় করানোর জন্য ভাইয়া অনেক কিছু করেছেন। কিন্তু ভাইয়া শেষ পর্যন্ত কোথাও জায়গা পাচ্ছিলেন না। তাঁর অনেক ক্ষোভ ছিল। এসব ক্ষোভ থেকেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন।’