সাংবাদিক সাইফুল ইসলাম মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম (৬০) আর নেই। আজ শুক্রবার সকালে চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ায় নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বাদ আসর স্থানীয় টাউন ফুটবল ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তিনি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত ‘দৈনিক মাথাভাঙ্গা’ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ছিলেন। সাইফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।