সাংবাদিককে ধমকালেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইউ স্যাটআপ, সিটডাউন। আমি তোমাকেও চিনি, তোমার পত্রিকার মালিককেও চিনি।’ বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ১৪ দলের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিককে এভাবেই ধমক ও হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন।আজ মঙ্গলবার সকালে নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ওই নেতা বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ব্যুরোপ্রধান লিটন বাশারকে এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে ইউসুফ হোসেন হুমায়ুন বক্তব্য দেওয়ার সময় লিটন বাশার জানতে চান, ‘আমাদের আওয়ামী লীগের আলোচনা সভায় নাকি সংবাদ সম্মেলনে ডাকা হয়েছে।’ এই প্রশ্ন শুনে তিনি বলেন, ‘ইউ স্যাটআপ, সিট ডাউন। আমি তোমাকেও চিনি, তোমার পত্রিকার মালিককেও চিনি।’সাংবাদিকেরা এই ঘটনার প্রতিবাদ করলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ও সিটি মেয়র শওকত হোসেন সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি ভুলে যাওয়ার অনুরোধ করেন।