সাংবাদিকতায় পুরস্কার পাচ্ছেন বিওন্সি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকতার জন্য পুরস্কার পেতে যাচ্ছেন মার্কিন পপগায়িকা ও অভিনেত্রী বিওন্সি নোলস। যাঁর মূল পেশা গান গাওয়া, তিনি কি না পুরস্কার পাচ্ছেন সাংবাদিকতায়—একটু অবাক হওয়ার মতই বিষয় বটে! বিস্ময়কর হলেও এমনটাই ঘটতে যাচ্ছে আর মাত্র পাঁচ দিন পর। ১৫ মে নিউইয়র্কে বিওন্সির হাতে তুলে দেওয়া হবে বিশেষ এই পুরস্কার। ২০১১ সালে এসেন্স ম্যাগাজিনের জন্য ‘ইট, প্লে, লাভ’ শিরোনামে একটি রচনা লিখেছিলেন বিওন্সি। সে লেখায় নিজের জীবনের টুকরো কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন ৩০ বছর বয়সী এই সংগীত তারকা। মিডিয়ার মনোযোগের বাইরে থাকার জন্য কালক্ষেপণের মজার বিষয় নিয়ে রচনাটি লিখেছিলেন তিনি। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট।বিওন্সির সুন্দর সেই লেখা মনে ধরেছে নিউইয়র্কের একটি সাংবাদিক সংগঠনের। আর এর স্বীকৃতি দিতেই বিওন্সিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।