সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের চারজনকে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মহসিন বিশ্বাস, মো. রফিক, মো. রুবেল ও রুহুল।জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুল রহমান স্বাক্ষরিত নোটিশে ওই চারজনকে দুই দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।গতকাল শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সংগ্রহকালে ওই চারজনের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। হামলাকারী বাকিদের এখনো শনাক্ত করা যায়নি।