সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির মামলায় সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান বাতিল করে সম্প্রতি সংশ্লিষ্ট সিআরপিসি অনুচ্ছেদে যে সংশোধনী আনা হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। গত শনিবার এক বৈঠকে নোয়াব সদস্যরা এ সংশোধনীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এ সংশোধনীর ফলে মানহানির মামলায় এখন থেকে আদালত সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন না। তবে এর পরিবর্তে তাঁদের বিরুদ্ধে সমন জারি (তলবনামা) করতে পারবেন। উল্লেখ্য, ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০১১ গত ২ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পাস হয়েছে। এ বিল পাস হওয়ায় মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে করা মামলায় সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান বাতিল হয়েছে। সংশোধিত আইনে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানার পরিবর্তে সমন জারির বিধান রাখা হয়েছে।ছুটির নোটিশআগামী ১৬ ফেব্রুয়ারি বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি। তবে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশেষ ব্যবস্থায় প্রথম আলো প্রকাশিত হবে। এ জন্য ১৬ ফেব্রুয়ারি প্রথম আলোর সব বিভাগ খোলা থাকবে। নোয়াবের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তি