সাংবাদিকের ওপর হামলায় ছয় ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা আহমেদ রিয়াদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে ছয় ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে চার ছাত্রকে ছয় মাসের জন্য এবং দুই ছাত্রকে তিন মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ছয় মাসের জন্য বহিষ্কৃতরা হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মো. নাহিদ হোসেন ও মোহাম্মদ মাজেদ সীমান্ত, প্রত্নতত্ত্ব বিভাগের মো. মশিউর রহমান রোজেল, সরকার ও রাজনীতি বিভাগের মো. রাশিদুল হক। তিন মাসের জন্য বহিষ্কৃত ছাত্ররা হলেন ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের মো. শামীম হোসেন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. মনিরুল ইসলাম।সিন্ডিকেট সভায় প্রাণিবিদ্যা বিভাগের এইচ এম ইবনে মিজানকে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় অভিযোগ থেকে নিষ্কৃতি দেওয়া হয়।প্রসঙ্গত, গত বছরের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আহমেদ রিয়াদের ওপর হামলার ঘটনা ঘটে।