সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আদিবাসী ফোরামের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিবাসী জাতিগোষ্ঠীগুলোর সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বাংলাদেশ আদিবাসী ফোরাম দেশের বিভিন্ন এলাকায় আজ শনিবার মানববন্ধন করেছে। মানববন্ধনে সংগঠনটির নেতারা সংবিধান সংশোধনের সময় দেশের ৪৫টিরও বেশি আদিবাসী জাতিগোষ্ঠীর জাতিসত্তা, ভাষা ও সংস্কৃতির স্বীকৃতির দাবি জানান।কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে আদিবাসী নেতা, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।মানববন্ধনে অংশ নেওয়া নেতারা সাংবিধানিক স্বীকৃতির বাইরে ভূমি অধিকার, ভূখণ্ড ও প্রাকৃতিক সম্পদের ওপর আদিবাসীদের অধিকারের স্বীকৃতি দাবি করেন। তাঁরা ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ও এর অধীনে প্রণীত আইনগুলোকে সংবিধানের অন্তর্ভুক্ত করারও দাবি তোলেন।