সাংমার সঙ্গে দেখা করবেন মমতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এখনো নিজের অবস্থান পরিষ্কার করেননি সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) শরিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী পি এ সাংমার সঙ্গে সাক্ষাত্ করতে রাজি হয়েছেন। এই সাক্ষাতের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। আজ মঙ্গলবার দ্য টাইমস ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।রাষ্ট্রপতি পদে কংগ্রেসের প্রার্থী প্রণব মুখোপাধ্যায় ও বিজেপির সাংমার মধ্যে কার প্রতি সমর্থন জানাবে তৃণমূল কংগ্রেস, তা এখনো পরিষ্কার করেননি মমতা। তবে তিনি বিজেপির প্রার্থী সাংমাকে জানিয়েছেন, তাঁর দলের সাংসদেরা তাঁকে ভোট দেবেন কি না, তা দলীয়ভাবে পরে নির্ধারণ করা হবে।এদিকে ধারণা করা হচ্ছে, কংগ্রেসের প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের বিরোধিতাকে তাত্পর্যপূর্ণ করে তুলতে ১৯ জুলাইয়ের ভোটাভুটিতে নিজ দলের সাংসদদের অনুপস্থিত থাকার নির্দেশ দিতে পারেন মমতা।সাংমার সঙ্গে সাক্ষাতের সম্মতি দিলেও এখনো প্রণবের সঙ্গে দেখা করেননি মমতা। তাঁর সঙ্গে কথাও হয়নি। বরং মমতা বন্দ্যোপাধ্যায় সাংমাকে বলেন, তিনি যখন তাঁকে ডাকবেন এবং কলকাতায় আসবেন, তখন তাঁর সঙ্গে দেখা করবেন।এদিকে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল রাষ্ট্রপতি পদে প্রণবকে সমর্থনের ব্যাপারে তৃণমূল কংগ্রেসের প্রধানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বিজেপিও সাংমার পক্ষে সমর্থন পেতে মমতার সহযোগিতা চেয়েছেন।অনেকে মনে করছেন, সবকিছু বিবেচনায় নিয়ে ভোটাভুটিতে অনুপস্থিত থাকাটা সবচেয়ে ভালো উপায় মনে করছেন মমতা।