সাংসদ উপস্থিত থেকে কল্যাণপুর খাল উদ্ধার করবেন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজে উপস্থিত থেকে কল্যাণপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন বলে জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সাংসদ মো. আসলামুল হক। গতকাল সোমবার প্রথম আলোর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে তিনি এ কথা জানান।সাংসদ চিঠিতে প্রথম আলোয় গতকাল প্রকাশিত খবরের উল্লেখ করে বলেন, আগামীকাল ৩ নভেম্বর নির্বাচনী এলাকার জনসাধারণকে সঙ্গে নিয়ে তিনি নিজে উপস্থিত থেকে সরকারি খাল উদ্ধারের কাজটি সম্পন্ন করবেন।‘খাল উদ্ধারে সাংসদের বাধা’ শিরোনামে গতকাল প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সাংসদ আসলামুল হক ওই চিঠি পাঠান। প্রতিবেদনে বলা হয়, বাধার কারণে কল্যাণপুর খালে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি ওয়াসা ও জেলা প্রশাসন। সাংসদের আপত্তির কারণে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ফিরে আসেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।