সাংসদ পাপিয়াসহ তিন আইনজীবী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিনজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া অন্য দুই আইনজীবী হলেন তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে রাজধানীর মত্স্য ভবনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার সংবিধান নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর কটাক্ষপূর্ণ বক্তব্যের অভিযোগে রিটের শুনানিকালে হাইকোর্টের এজলাসকক্ষে হইচই ও বিশৃঙ্খলার ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে ১৪ জন আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে। এ ঘটনায় আজ পাপিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হলো।