সাংসদ মাহবুব উদ্দিন খোকনের বিদেশ যেতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংসদ মাহবুব উদ্দিন খোকনকে বিদেশে যেতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন। আজ বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বিদেশে যেতে নির্দেশনা চেয়ে খোকনের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। সেই সঙ্গে তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।চার সপ্তাহের মধ্যে সরকার ও সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর পেশাগত কাজে লন্ডনে যাওয়ার সময় খোকনকে বিমানবন্দরে বাধা দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি আজ হাইকোর্টে রিট দায়ের করেন। আজ রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। খোকনের পক্ষে রফিক-উল হক ও সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও রাজিক আল জলিল মামলা পরিচালনা করেন।