সাংসদ লুত্ফুল হাই সমাহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় জোনের গেরিলা উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি লুত্ফুল হাইয়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।আজ মঙ্গলবার বাদ মাগরিব হাজারো মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে লুত্ফুল হাইয়ের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সোহাতা গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁর লাশ সমাহিত করা হয়।জানা গেছে, সাংসদ লুত্ফুল হাইয়ের মরদেহ আজ দুপুর একটায় হেলিকপ্টারযোগে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে পৌঁছালে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম তা গ্রহণ করেন। পরে একটি ট্রাকে করে মরদেহ শহরের মৌলভীপাড়ায় লুত্ফুল হাইয়ের পৈতৃক বাড়িতে নেওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণ তাঁর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।