সাংসদ লুৎফুল হাই সাচ্চু আর নেই
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ লুৎফুল হাই সাচ্চু আজ সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বেলা একটার কিছু সময় পর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আজ সকালে হঠাৎ হূদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।লুৎফুল হাই সাচ্চু বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে আসে।লুৎফুল হাই সাচ্চুর ব্যক্তিগত সহকারী (পিএস) ইকবাল বিন মতিন প্রথম আলোকে জানান, সকালে গুলশানে নিজের বাসায় নাস্তা করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সাড়ে ১১টার দিকে তাঁকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। কাল মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা হবে।লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ শোক প্রকাশ করেছেন।