সাংসদকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় সাংসদ নজরুল ইসলামকে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল অদুদ। সাংসদ তাঁর ভোটকেন্দ্র বৌয়াকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে হেমেন্দ্র সাহার মোড়ে বৌয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে তিনি মেয়র প্রার্থী কামরুজ্জামানের পক্ষে জনসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে শতাধিক ব্যক্তি ছিল। রিটার্নিং কর্মকর্তা প্রথম আলো অনলাইনকে বলেন, সাংসদ নজরুল গাড়ি নিয়ে ভোটকেন্দ্রে গিয়েছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তাঁকে জানানোর পর তিনি গাড়ি ছেড়ে রিকশায় করে চলে যান।