সাংসদদের চরিত্র হননে টিআইবির প্রতিবেদন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘টিআইবির এই গবেষণার ভিত্তি কী, তা জানি না। তবে আমি মনে করি এর পেছনে রহস্য লুকিয়ে আছে। রাজনৈতিক নেতাদের চরিত্র হননের উদ্দেশ্যেই নির্বাচনের আগে টিআইবি এ ধরনের গবেষণা প্রতিবেদন দিয়েছে। এটাও একটা গভীর ষড়যন্ত্রের অংশ।’আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শাজাহান খান।বরিশালে খালেদা জিয়া বর্তমান সরকারকে ‘বিশ্বচোর’ বলে যে মন্তব্য করেছেন, তার জবাবে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ছেলেরা যে বিশ্বব্যাপী চোর হিসেবে আখ্যায়িত হয়েছে তার খোঁজ না নিয়ে তিনি আমাদের সরকারকে চোর বলছেন। এটা হতে পারে না। বাংলার মানুষ জানে কে চোর আর কে সাধু।’জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছিদ্দিকুর রহমান, মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী সামিয়া ইয়াসমিন, জেলা প্রেসক্লাবের আহ্বায়ক এ বি এম বজলুর রহমান খান প্রমুখ।