সাংসদদের জন্য টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সাংসদকে কমপক্ষে দুটি করে বিশ্বকাপ ক্রিকেট খেলার টিকিট দেওয়ার সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়। সভায় বিশ্বকাপ ক্রিকেট খেলার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল কমিটির সভায় উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করা হয়। কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সামশুল হক চৌধুরী, আমজাদ হোসেন, মাহাবুব আরা গিনি প্রমুখ সভায় যোগ দেন। বিশেষ প্রতিনিধি