সাংসদদের তালিকা অনুসারে স্কুল-কলেজে কম্পিউটার পাঠানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের তালিকা অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ও খেলাধুলার সামগ্রী পাঠানোর সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এসব সামগ্রী বিতরণে কমপক্ষে ৮০ ভাগ সাংসদদের সুপারিশ অনুসারে দিতে বলা হয়েছে।আজ রোববার সংসদ সচিবালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় একথা বলা হয়। কমিটির সভাপতি অলি আহমেদের সভাপতিত্বে সভায় শিক্ষা এবং বিদ্যুত্ ও জ্বালানিসহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, এ জন্য সরকারকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। আর এলাকায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে চাহিদা কম-বেশি, তা স্থানীয় সাংসদ ভালো জানেন। তাই সাংসদের সুপারিশ অনুসারে কমপক্ষে ৮০ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও খেলাধুলার সামগ্রী পাঠাতে বলা হয়। সভায় চট্টগ্রামের শিকলবাহার ১৫০ মেগাওয়াট সন্ধ্যাকালীন বিদ্যুেকন্দ্র (পিকিং প্লান্ট) প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই বন্ধ হয়ে যাওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি অলি আহমেদ বলেন, গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই কী কারণে এই বিদ্যুেকন্দ্রটির উত্পাদন বন্ধ হয়ে গেছে, তা অবশ্যই তদন্ত করা প্রয়োজন।সভায় জানানো হয়, সনদবিহীন ব্যাটারিচালিত যানগুলোর কারণে দৈনিক ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ অপচয় হচ্ছে। অথচ এসব গাড়ি চলছে কোনো অনুমোদন ছাড়াই।অলি আহমদ এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, অনুমোদন ছাড়াই এই ব্যাটারিচালিত যানগুলো কীভাবে চলছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। যোগাযোগ মন্ত্রণালয়কে এ বিষয়ে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, রেজা আলী, নওয়াব আলী আব্বাস খান, হামিদা বানু, মোহাম্মদ নজরুল ইসলাম, আজিজুল হক চৌধুরী ও আ ন ম শামশুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।