সাংসদদের তালিকা চেয়ে সংসদকে ইসির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সাংসদদের তালিকা চেয়ে সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার বিকেলে এ চিঠি পাঠানো হয়। কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেনের স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সাংসদদের নাম, বিভক্তিসংখ্যা (আসন নম্বর) এবং নির্বাচনী এলাকা উল্লেখ করে ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। চিঠিতে এ-সংক্রান্ত তালিকা কমিশন সচিবালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়। চিঠিতে আরও জানানো হয়, গত ২০ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর কারণে পদটি বর্তমানে শূন্য রয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুসারে আগামী ১৮ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের কাজ শেষ করতে হবে।