সাংসদদের নিয়ে টিআইবির প্রতিবেদন ত্রুটিপূর্ণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদদের কর্মকাণ্ড নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনটি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ কারণে ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সাংসদদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। আজ রোববার বেলা তিনটার দিকে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘টিআইবির প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ না হওয়ার কারণে আমরা খুব হতাশ হয়েছি। এ ছাড়া যে গবেষণা-পদ্ধতি অনুসরণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে, তাও যথাযথ নয়।’হাসানুল হক ইনু আরও বলেন, ‘টিআইবি বাংলাদেশ চ্যাপ্টার ভবিষ্যতে যেন মানসম্মত গবেষণা-পদ্ধতি অনুসরণ করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করে, সে জন্য বার্লিনে অবস্থিত টিআইবির সদর দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে।’