সাংসদদের ল্যাপটপ দিতে সংসদীয় কমিটির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সব সাংসদকে ল্যাপটপ দেওয়ার সুপারিশ করেছে। কমিটি বলেছে, সংসদকে তথা সারা দেশকে ডিজিটাল করতে হলে সাংসদদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে হবে। আর এ জন্য সংসদ সচিবালয়কে উদ্যোগ নিতে হবে।আজ রোববার সংসদ ভবনে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি দবিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।সভায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে কম্পিউটার সরবরাহ করারও সুপারিশ করা হয়। এর মধ্যে উচ্চবিদ্যালয়গুলোতে ২০১৩ এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০২১ সালের মধ্যে কম্পিউটার ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাব করা হয়।সভায় পরিবেশ বিষয়ে প্রধানমন্ত্রীর চেতনার আলোকে দেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে একটি ‘মডেল জিরো কার্বন’ ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।সভায় কমিটির সদস্য আবদুল্লাহ-আল-কায়সার, জুনাইদ আহমেদ ও শওকত আরা বেগম যোগ দেন। বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান সভায় অংশ নেন।