সাংসদদের সুপারিশে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে সাংসদদের সুপারিশে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।আজ রোববার জাতীয় সংসদে তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারা দেশে ২৪ হাজার ৯৩১টি কওমি মাদ্রাসা রয়েছে।কওমি মাদ্রাসা: সাংসদ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, কওমি মাদ্রাসাগুলোর জন্য আলাদা একটি শিক্ষা বোর্ড করার পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে শিগগিরই কওমি মাদ্রাসার জন্য আলাদা পাঠ্যক্রম প্রণয়নের কাজ শুরু হবে।সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও জানান, দেশের মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে একটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার কার্যক্রম শেষ পর্যায়ে। এ বিষয়ে শিক্ষা, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। এ-সংক্রান্ত প্রস্তাব সচিব কমিটিতে আছে। শিগগিরই মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য তোলা হবে।সাংসদদের সুপারিশে এমপিও: সাংসদ ইমাজউদ্দিন প্রামাণিকের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, ভবিষ্যতে সাংসদদের সুপারিশের ভিত্তিতে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। তিনি বলেন, ২০০৯-১০ অর্থবছরে সারা দেশে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। অর্থসংকটের কারণে নতুন করে এমপিওভুক্ত করার কার্যক্রম আপাতত বন্ধ আছে।সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা প্রণয়ন-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক নিয়োগের যে বিদ্যমান নীতিমালা আছে, তা পরিবর্তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাজ করছে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজ নিজ নীতিমালা বাদ যাবে। সাংসদ এ বি এম আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন সংসদে এক প্রশ্নের জবাবে জানান, সারা দেশের ৫৬৯টি বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনে দরপত্র আহ্বান করা হয়েছে। এই ৫৬৯টিসহ এই সরকারের আমলে দেড় হাজার গ্রামে বিদ্যালয় স্থাপন করা হবে। বাকিগুলোর তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। সাংসদ শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।