সাংসদের অপহূত মেয়ে উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের সাংসদের মেয়েকে অপহরণের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ মঙ্গলবার ভোরে চারজনকে গ্রেপ্তার করেছে। অপহরণের ১০ দিন পর ওই মেয়েকেও উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া চারজন হলেন আসাদুজ্জামান হূদয় (২৪) তাঁর বাবা জাকির হোসেন, মা বিউটি আক্তার ও গাড়িচালক মনির হোসেন। গত ১৯ ফেব্রুয়ারি সাংসদের এসএসসি পরীক্ষার্থী মেয়েকে সেগুনবাগিচা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার বাবা শাহবাগ থানায় একটি মামলা করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া যুবক হূদয় স্কুলছাত্রী আয়েশা চৌধুরী টুম্পা হত্যা মামলারও সন্দেহভাজন আসামি। টুম্পাও তার মা-বাবার সঙ্গে হাসিনুর গ্রিন কটেজে থাকত। গত ১৪ ফেব্রুয়ারি টুম্পা বাসা থেকে বের হয়। এর দুই দিন পর তার লাশ পাওয়া যায় ঢাকার অদূরে সানারপাড় খালে।ডিবি সূত্র জানায়, কয়েক দিনের টানা অভিযানের পর গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরের হুজুরপাড়ার শামসুদ্দোহার বাসা থেকে হূদয়কে গ্রেপ্তার করা হয় ও অপহূত ছাত্রীকে উদ্ধার করা হয়। এরপর কামরাঙ্গীরচরে হূদয়ের এক বন্ধুর বাসা থেকে তার বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়।