সাংসদের উপস্থিতিতে কল্যাণপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হকের উপস্থিতিতে রাজধানীর কল্যাণপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে ৩০-৪০ জন শ্রমিককে দিয়ে তিনি উচ্ছেদ অভিযান শুরু করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গদিরটেক এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ ওই এলাকার ১০-১২টি বাড়ি ভাঙা হবে।আসলামুল হক বলেন, তিনি নিজের উদ্যোগে বুলডোজার ভাড়া এনে উচ্ছেদ কাজ শুরু করেছেন। এখানে কোনো অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। পানিপ্রবাহে বাধা সৃষ্টি করবে, তেমন স্থাপনাও উচ্ছেদ করা হবে। প্রসঙ্গত, ১ নভেম্বর ‘খাল উদ্ধারে সাংসদের বাধা, ফিরে এলেন ম্যাজিস্ট্রেট ও পুলিশ’ শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশ হয়। পরে তিনি জানান, নিজে উপস্থিত থেকে উচ্ছেদ চালাবেন।