সাংসদের বাড়ির দাওয়াত কাড়ল দুজনের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আজ শুক্রবার দুপুরে সাংসদের বাড়ির দাওয়াতে গিয়ে প্রাণ হারালেন দুজন। একজন পদপিষ্ট হয়ে, আর অন্যজন সড়ক দুর্ঘটনায় নিহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ শাহারিয়ার আলমের এই এলাকায় কোনো বাড়ি ছিল না। তিনি সংসদীয় এলাকার আড়ানি পৌরসভায় বাড়ি করেছেন। সেই বাড়ির যাত্রা শুরু উপলক্ষে আজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওই অনুষ্ঠানে এক হাজার মানুষকে দাওয়াত দেওয়া হয়। এ ছাড়া ফেসবুকের মাধ্যমে তিনি অনেককে দাওয়াত দেন। সেই দাওয়াতে শামিল হতে আজ অনেকেই দুপুর থেকে সাংসদের নতুন বাড়িতে যেতে শুরু করেন। এভাবে পেন্ডেলে বহু লোক ঢুকে পড়ে। তখন স্বেচ্ছাসেবকেরা ভিড় এড়াতে অনেককে বের করে দিতে যান। এ সময় অতিরিক্ত মানুষের চাপে কেউ টেবিলের নিচে, কেউ চেয়ারের নিচে, আবার কেউ মানুষের পায়ের নিচে গিয়ে পড়ে। এভাবে অন্তত ২৫ জন আহত হয়। একপর্যায়ে পদপিষ্ট হয়ে মোসলেম উদ্দিন গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এদিকে দাওয়াত খেয়ে ফেরার পথে ওই বাড়ি থেকে একটু দূরেই দুর্ঘটনায় প্রাণ হানার চারঘাটের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়ব আলী। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাসমি বিষয়টি নিশ্চিত করেছেন।