সাংসদেরা পদে থেকে নির্বাচন করলে আইনি জটিলতা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদেরা পদে বহাল থেকে নির্বাচন করলে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে মনে করে নির্বাচন কমিশন। নির্বাচনী আইনে কিছু উল্লেখ না থাকায় এ সম্পর্কে ব্যাখ্যা পেতে আদালতের দ্বারস্থ হওয়ার প্রয়োজন হতে পারে কমিশনকে।আজ সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জাবেদ আলী এ কথা বলেন। জাবেদ আলী সাংবাদিকদের বলেন, সংসদ বহাল রেখে বা সংসদ ভেঙে দিয়ে—যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন, কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সম্পূর্ণ প্রস্তুত।প্রসঙ্গত, সংবিধানের সর্বশেষ সংশোধনী অনুযায়ী, সংসদ বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। তবে সেপ্টেম্বরে জাতীয় সংসদে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘সংসদ বহাল রেখে তো নির্বাচন হবে না।’ অপর এক প্রশ্নের জবাবে কমিশনার জাবেদ আলী বলেন, ‘নির্বাচনে কে আসবে আর কে আসবে না, তার ওপর সুষ্ঠু বা অবাধ হওয়া নির্ভর করে না। তবে সব দলের অংশগ্রহণ থাকলে নির্বাচন অনেক বেশি স্বতঃস্ফূর্ত ও গ্রহণযোগ্য হবে।’