সাংস্কৃতিক কর্মীদের আনন্দ শোভাযাত্রা
তালে তালে বাজছে ঢাকঢোল। মেলে ধরা হয়েছে মস্ত বড় একটা জাতীয় পতাকা। এর সামনে চলছে শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রায় যোগ দেওয়া মানুষের চোখে-মুখে আনন্দ। এই শোভাযাত্রা সমুদ্রের বিরাট এলাকায় বাংলাদেশের সার্বভৌমত্ব অর্জনের আনন্দের জন্য।গতকাল রোববার সম্মিলিত সাংস্কৃৃতিক জোটের উদ্যোগে সংস্কৃতিকর্মীরা এই শোভাযাত্রার আয়োজন করেন। শোভাযাত্রায় মামুনুর রশীদ, গোলাম কুদ্দুছ, ঝুনা চৌধুরী, মোহাম্মদ সামাদসহ নবীন-প্রবীণ শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে দোয়েল চত্বর হয়ে শোভাযাত্রা শেষ হয় জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে। শোভাযাত্রা শেষে সমাপনী বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ বলেন, জার্মানাির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ইটলস) গত বুধবার বাংলাদেশের পক্ষে যে রায় দেন, তার মাধ্যমে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং সামুদ্রিক সম্পদে বাংলাদেশের নিরঙ্কুশ ও সার্বভৌম অধিকার সুনিশ্চিত করেছে। তিনি আরও বলেন, এই জয় সারা দেশের সব মানুষের জয়। শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য তিনি সব সাংস্কৃতিক কর্মীদের ধন্যবাদ জানান।ইউল্যাবে বসুন্দিয়া ব্লিসধান কাটা শেষ। কৃষকেরা পেয়েছেন খানিকটা অবসর। শীতের সকালে একসঙ্গে তাঁরা কয়েকজন বসে রোদ পোহাচ্ছেন। কাঁধে কলসিতে খেজুরের রস নিয়ে আসছেন এক গাছি। যে গাছের কোমল ছায়ায় জিরিয়ে নিচ্ছেন ক্লান্ত পথিক, সেই গাছই নির্মমভাবে কাটছে মানুষ। পানের বরজে স্বপ্নের ফসল তুলতে তুলতে চাষির মুখে তৃপ্তির হাসি।চারপাশের এমন আরও অনেক সাধারণ দৃশ্যকে অসাধারণ উপস্থাপনায় দর্শকের জন্য তুলে ধরেছেন বিশিষ্ট আলোকচিত্রী আনোয়ার হোসেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে গতকাল রোববার ‘বসুন্দিয়া ব্লিস’ নামে তাঁর এসব আলোকচিত্রের প্রদর্শনী শুরু হয়েছে। এ সময় আলোকচিত্রী আনোয়ার হোসেন ছবি তোলার ক্ষেত্রে তরুণদের উৎসাহিত করেন এবং প্রদর্শনীর ছবিগুলো তোলার অভিজ্ঞতার কথা বলেন। যশোর জেলার বসুন্দিয়া গ্রামের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও পরিবেশের ওপর তাঁর তোলা ৩০টি আলোকচিত্র নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর।গত বছরের শেষ দিক থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বসুন্দিয়ায় কাটিয়ে আসা শিল্পীর খুব কাছ থেকে দেখা স্থানীয় মানুষের খুব সাধারণ জীবনযাত্রা ও পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে বেঁচে থাকার দৃশ্য ফুটে উঠেছে আলোকচিত্রগুলোতে। ২২ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী।বিশিষ্ট আলোচিত্রশিল্পী আনোয়ার হোসেন আলোকচিত্রী হিসেবে এযাবৎ জয় করেছেন ৬০টি আন্তর্জাতিক সম্মাননা।