সাংস্কৃতিক কর্মীদের ওপর কর প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশের অধিকাংশ শিল্পী বেতার ও টেলিভিশনে এত কম সম্মানী পান, যা প্রকাশ করতেও লজ্জা বোধ হয়। এ ছাড়া অধিকাংশ শিল্পী তিন মাস বা ছয় মাস পরপর বেতার বা টেলিভিশনে অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন। এ কারণে শিল্পী সম্মানী বাড়ানোর দাবি দীর্ঘদিনের। সে দাবি বিবেচনায় না নিয়ে উল্টো শিল্পীদের কাছ থেকে ১০ শতাংশ আয়কর হিসেবে কেটে নেওয়ার সিদ্ধান্ত সরকারের কাছ থেকে কেউই আশা করেননি।’গতকাল শনিবার ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের নেতারা এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শিল্পীদের ওপর কর ধার্য বাতিলের আবেদন করা হয়েছিল। তিনি মৌখিকভাবে আশ্বস্ত করলেও বাস্তবে এর প্রতিফলন দেখা যায়নি।সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, বিগত সময়ের মতো এবারও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে অর্থ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও এখনো তা দেওয়া হয়নি। দ্রুত বরাদ্দ দেওয়ার জন্যও তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি লায়লা হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নজরুলসংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ।