সাংস্কৃতিক বৈচিত্র্য সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯ মে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এতে এ পর্যন্ত ৩০টি দেশ তাদের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক সভায় এ কথা জানানো হয়।তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মেলনের উপকমিটিগুলোর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সংস্কৃতিবিষয়ক সচিব সুরাইয়া বেগম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।