সাংস্কৃতিক বৈচিত্র্য সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘের শিক্ষা ও শিল্প-সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর যৌথ উদ্যোগে আগামী বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশে ‘কালচারাল ডাইভারসিটি মিনিস্ট্রিয়াল ফোরাম অব দি এশিয়া-প্যাসিফিক রিজিওন ২০১২’ (সিডিএমএফ) শীর্ষক তিন দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন।৯ মে সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ইউনেসকোর মহাপরিচালক মিজ ইরিনা বোকোভা উপস্থিত থাকবেন।