সাংস্কৃতিক বৈচিত্র্যতা উৎসব বন্ধের দাবিতে মানববন্ধন
আদিবাসীদের নিয়ে ‘সাংস্কৃতিক বৈচিত্র্যতা উৎসব’ বর্জন ও বন্ধসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্ররা। গতকাল রোববার ঢাকার আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেছে। ইউএনডিপি ও সিএইচটিডিএফ আগামী ৩-৮ ডিসেম্বর ঢাকায় এই ‘সাংস্কৃতিক বৈচিত্র্যতা উৎসব’-এর আয়োজন করেছে।আদিবাসী ছাত্রদের অন্য দাবিগুলো হচ্ছে—আত্মপরিচয়ের অধিকার হিসেবে আদিবাসী হিসেবে উল্লেখ করতে হবে, আদিবাসী বিষয়ে কর্মসূচি নেওয়ার আগে আদিবাসী নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে, আদিবাসীদের প্রথা, পদ্ধতি, ঐতিহ্য ও সংস্কৃতি সঠিকভাবে উপস্থাপন করতে হবে, আদিবাসী সংগঠন ও প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতার মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্যতা উৎসবের ব্যবস্থাপনার দায়িত্ব দিতে হবে, আদিবাসীদের মৌলিক মানবাধিকার সংরক্ষণ ও সমুন্নত রাখতে হবে। ঢাকা কলেজের ছাত্র পরি চিংথাম মানববন্ধনে সভাপতিত্ব করেন। মানববন্ধন সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংগ্যজাই মারমা।