সাংস্কৃতিক সন্ধ্যা ও গণনাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে নলচিড়া উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে ২৬ সেপ্টেম্বর মাহিলাড়া কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যা ও গণনাটক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করেন উন্নয়ন প্রচেষ্টার গণসংগীত শিল্পীরা। শাহজাহান কবিরের রচনায় মো. সাঈদ বিন ভূঁইয়ার পরিচালনায় মঞ্চায়ন হয় গণনাটক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন মো. ফিরোজ ফোরকান।