সাইকেলের চাকায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইকেলের চাকায় গুলি ও সিটের নিচে পিস্তল বহন করছিলেন তিনি। কিন্তু টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশের তল্লাশিতে ধরা পড়ে যান। গতকাল সোমবার মির্জাপুর বাইপাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার হন বেনজির আহমেদ (১৯) নামের ওই যুবক। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামে। মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসআই শরিফ উদ্দিন জানান, বেনজির গতকাল ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা নাহার পরিবহনের একটি বাস থেকে মির্জাপুর বাইপাসে একটি সাইকেলসহ নামেন। পরে সাইকেলটি চালিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। সন্দেহ হওয়ায় পুলিশ সাইকেলটি তল্লাশি করে এর চাকা থেকে ১০০ রাউন্ড গুলি ও এর সিটের নিচ থেকে একটি পিস্তল উদ্ধার করে। মির্জাপুর প্রতিনিধি