সাইদকে রিমান্ড শেষে কাল আদালতে হাজির করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের স্বামী হাসান সাইদকে দুই দিনের রিমান্ড শেষে কাল রোববার আদালতে হাজির করা হবে। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রিমান্ডে হাসান সাইদ স্বীকার করেছেন হত্যার উদ্দেশে তাঁর স্ত্রীর ওপর পরিকল্পিতভাবে তিনি হামলা করেছেন।ডিবির উপকমিশনার মো. মনিরুল ইসলাম আজ শনিবার প্রথম আলোকে বলেন, কাল রিমান্ড শেষে তাঁকে আদালতে পাঠিয়ে আবার রিমান্ডের আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদে হাসান সাইদ বলেন, একের পর এক ব্যবসায় লোকসানের মুখে পড়া, পাশাপাশি বেকারত্ব তাঁকে আরও হতাশাগ্রস্ত করে। রুমানা মনজুর কানাডা থেকে ফেরার পরই হাসান সাইদ তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠেন। স্ত্রীর ওপর অনুমাননির্ভর সন্দেহ করে তাঁর সম্পর্কে আজেবাজে কথা বলা শুরু করেন। এরই অংশ হিসেবে পরিকল্পনামাফিক হত্যার উদ্দেশে হামলা করেন।