প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর থেকে চৌদ্দগ্রামের বাতিশা পর্যন্ত সব ধরনের সাইনবোর্ড ও বিলবোর্ড অপসারণের জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২৯ ডিসেম্বরের মধ্যে মহাসড়কের লাগোয়া সাইনবোর্ড ও বিলবোর্ড নিজ দায়িত্বে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অপসারণ করতে হবে। অন্যথায় কর্তৃপক্ষ সব ধরনের বোর্ড অপসারণ করবে।গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ব্যবস্থাপক এই নির্দেশ জারি করেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, ‘মহাসড়কের আশপাশ চার লেনের উপযোগী করার জন্যই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’