সাইফ-কারিনার বিয়ে অনৈসলামিক: দেওবন্দ
বলিউডের অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী কারিনা কাপুরের বিয়েকে ইসলামসম্মত নয় বলে অভিমত দিয়েছে ভারতের প্রভাবশালী মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ইসলামি রীতি অনুযায়ী বিয়ের আগে কনের ধর্মান্তরিত হওয়া আবশ্যক ছিল।উত্তর প্রদেশের শাহারানপুর জেলার দেওবন্দের মাদ্রাসাটি বলেছে, ‘বিয়ের আগে কারিনা ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ইসলাম এ ধরনের বিয়ে অনুমোদন করে না।’মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘যেহেতু মুসলিম আইন অনুযায়ী কারিনা ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তাই বিয়েটি অনৈসলামিক।’বলিউডের এ তারকা দম্পতি ১৬ অক্টোবর বিয়ে করেন। মুম্বাইয়ে তাঁদের বিয়ে নিবন্ধন করা হয়।এ দম্পতি ‘ইসলামি ধর্মমতে বিয়ে’ করেছেন বলে গুজব থাকলেও, কারিনার কাছের বন্ধু এবং পোশাকের নকশাকারী (ফ্যাশন ডিজাইনার) মনীশ মালহোত্রা বলেন, বিয়েতে খুব সাদামাটাভাবে এক প্রতিশ্রুতি বিনিময় হয়েছে। সাইফ-কারিনা পাঁচ বছর ধরে প্রেম করছিলেন।