সাইফ নিজেকে নির্দোষ দাবি করেছেন: আইসিসির কৌঁসুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির আলোচিত ছেলে সাইফ আল ইসলাম মানবতাবিরোধী অপরাধের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি লুইস মরিনো ওকাম্পো এ কথা জানিয়েছেন বলে বিবিসি অনলাইনে বলা হয়েছে।এর আগে আইসিসির লুইস মরিনো ওকাম্পো গতকাল শুক্রবার জানিয়েছেন, লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের সঙ্গে তাঁদের অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে। তিনি বলেন, ‘মধ্যস্থতাকারীদের মাধ্যমে সাইফের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে। তিনি যদি আত্মসমর্পণ করেন, তাহলে আদালতে নিজের পক্ষে বক্তব্য তুলে ধরার অধিকার তিনি পাবেন।’লুইস মরিনো ওকাম্পো জানান, অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাইফ নির্দোষ এবং তিনি ন্যায়বিচার পাবেন।সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে আইসিসির। গত ফেব্রুয়ারিতে লিবিয়ায় গণ-অভ্যুত্থান শুরুর পর নির্যাতনের ঘটনায় তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হবে।ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের সেনাদের হাতে গাদ্দাফি নির্মমভাবে নিহত হওয়ার পর ছেলে সাইফ আল ইসলাম তাঁর বাবার ভাগ্য বরণ করতে চান না বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। তবে সাইফ এখন কোথায় আছেন, তা জানা যায়নি।