সাইফুল ইসলাম ডিউক আরও দুইদিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে আরও দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসেইন আজ মঙ্গলবার এ আদেশ দেন। গত ১৮ সেপ্টেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিউককে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আদালত ডিউকের উপস্থিতিতে আজ শুনানির দিন ধার্য করেন। আদালতে ডিউকের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করে বলেন, এ মামলায় তাঁকে আগে চারদিন রিমান্ডে নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। গ্রেনেড হামলার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি ডিউকের জামিন চান। এ সময় রাষ্ট্রপক্ষ ডিউকের রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ডিউককে আরও দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।