সাইফুল ইসলাম তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম এবং বিডিআর বিদ্রোহ মামলার প্রধান কৌঁসুলি মোশারফ হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলামকে তিন দিনের রিমান্ডে নিয়েছে হাজারীবাগ থানা পুলিশ।আজ বৃহস্পতিবার হাজারীবাগ থানা পুলিশ সাইফুলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম শাহরিয়ার মোস্তফা তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।১১ আগস্ট সাইফুল মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে ওই দুজনকে হত্যার হুমকি দেন। এতে মোশারফ হোসেন বাদী হয়ে ওই দিনই হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এরই ভিত্তিতে গতকাল বুধবার র‌্যাব সাইফুলকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানায় সোপর্দ করে।সাইফুলের কাছ থেকে ক্ষুদে বার্তা পাঠানো মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে।