সাইফের তথ্য আইসিসির কাছে এখনো দেয়নি লিবিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের অবস্থান ও স্বাস্থ্য-সম্পর্কিত তথ্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে এখনো জানায়নি লিবিয়া সরকার।এর আগে আইসিসি আজ মঙ্গলবারের মধ্যে ওই তথ্য দিতে লিবিয়াকে অনুরোধ করে সময় বেঁধে দিয়েছিল। লিবিয়া এ ব্যাপারে সাড়া না দিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করতে পারে আইসিসি।এর আগে সাইফকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছেন আইসিসি। একই সঙ্গে তাঁকে হস্তান্তর করার কোনো পরিকল্পনা লিবিয়ার রয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছেন নেদারল্যান্ডসের হেগভিত্তিক এই আদালত।গত নভেম্বরে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সাইফকে পশ্চিমাঞ্চলীয় শহর জিনতান থেকে আটক করা হয়।গত মাসে হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিনিধিকে সাইফ বলেন, কর্তৃপক্ষ তাঁর সঙ্গে ভালো আচরণ করছে। তবে তাঁকে কোনো আইনজীবীর সাহায্য নিতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া সাইফ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিতও জানেন না।