সাইফের বিচারে ব্লেয়ারের বিপদ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ধরা পড়েছেন লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির বড় ছেলে সাইফ আল-ইসলাম। তবে গ্রেপ্তারের সময় সাইফ ভীত হয়ে পড়েছিলেন তাঁর বাবার পরিণতির কথা ভেবে। আপাতত তাঁর সে আশঙ্কা কেটে গেলেও লিবিয়ার কর্মকর্তারা বলেছেন, সাইফকে বিচারের সম্মুখীন করা হবে। আর সাইফের বিচার হলে যুক্তরাজ্যের যুবরাজ এন্ড্রু ও সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বিপদে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ তাঁদের সবার সঙ্গেই সাইফের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। আর জেরার মুখে সে কথা স্বীকার করে ফেললেই বিপদে পড়তে পারেন ব্লেয়ারসহ অন্য মিত্ররা।ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাইফ সীমান্ত পার হয়ে নাইজারে পালানোর চেষ্টা করেছিলেন। ধরা পড়ার পর একটি বিমানে করে সাইফকে জিনতান এলাকায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার অভিযান পরিচালনাকারীদের একজন আহমেদ আম্মার বলেন, ‘ধরা পড়ার সময় সাইফ খুবই ভীত ছিলেন। তিনি মনে করেছিলেন, আমরা তাঁকে হত্যা করব।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সাইফের বিচারের জন্য যুক্তরাজ্য সব ধরনের সহায়তা দেবে। তিনি বলেন, লিবিয়ার সরকার যুক্তরাজ্যকে জানিয়েছে, সাইফের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে চলবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী লুইস মোরেনো ওকামপো বলেছেন, সেখানে সাইফের বিচার করার সুযোগ রয়েছে। লিবিয়ার আইনমন্ত্রী মোহাম্মদ আল-আলাগুই বলেছেন, ‘আমরা সাইফের বিচার করতে প্রস্তুত। এদিকে লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুর রহিম আল কেইব বলেছেন, সাইফকে সুষ্ঠু বিচারের মুখোমুখি করা হবে।’এদিকে জানা গেছে, সাইফের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রিন্স এন্ড্রু। সাইফ বাকিংহাম প্যালেসে নিয়মিত যাতায়াত করতেন। লেবার পার্টির বিজনেস সেক্রেটারি লর্ড ম্যান্ডেলসন সাইফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। মার্গারেট থেচার ও জন মেজরের সাবেক উপদেষ্টা লর্ড পাওয়েলের সঙ্গেও সাইফের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। এ ছাড়া সাইফের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রথসচাইল্ডের। ২০০৮ সালে রথসচাইল্ডের নিউইয়র্কের বাড়িতে আমন্ত্রিত অতিথি হিসেবেও যোগ দেন সাইফ। যুক্তরাজ্যের লেবার পার্টির বিজনেস সেক্রেটারি লর্ড মান্ডেলসনও সাইফের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। জানা গেছে, তারা লকারবি বোমা হামলাকারী আবদেল বাসেত আল মেগরাহির ভাগ্য নির্ধারণ নিয়ে সাইফের সঙ্গে আলোচনা করেছিলেন।এদিকে যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে সাইফের বিচার হয়, তাহলে গোপন তথ্য ফাঁস হওয়া নিয়ে আশঙ্কায় আছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাইফ বলেছেন, টনি ব্লেয়ার তাঁদের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়ে ব্লেয়ার বেশ কয়েকবার তাঁদের বাড়িতে গেছেন। তবে টনি ব্লেয়ার এসব কথা অস্বীকার করেছেন।