সাইফের বিরুদ্ধে যৌন-বিকৃতির অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে নারী-আসক্ত ও যৌন-বিকৃত ব্যক্তি বলে অভিহিত করেছেন ইউক্রেনের এক নারী। নাদিয়া নামের ওই নারী নিজেকে সাইফের সাবেক স্ত্রী বলেও দাবি করেছেন। ইউক্রেনের সংবাদপত্রে প্রকাশিত খবরের বরাত দিয়ে ডেইলি মেইল এ কথা জানিয়েছে।নাদিয়া দাবি করেছেন, তিনি যখন মস্কোর একটি নৈশক্লাবে কাজ করতেন, তখন সাইফের সঙ্গে তাঁর সাক্ষাত্ হয়।নাদিয়া জানান, তিনি যখন সাইফকে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সতীত্ব পরীক্ষায় উতরাতে তাঁকে প্যারিসে যেতে হয়েছিল। এ সময় সাইফের এক আত্মীয় সেখানে উপস্থিত ছিলেন। সাইফকে বিয়ের জন্য এরপর নাদিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন।নাদিয়া বলেন, ‘আমি একটি সাধারণ পরিবার চেয়েছিলাম। কিন্তু সাইফ চেয়েছিল প্রেমিকা ও যৌনদাসীদের নিয়ে একা থাকতে।’নাদিয়া বলেন, ‘আমার স্বামী আমাকে একজন বাধ্যগত প্রাচ্যের নারী বানাতে চেয়েছিলেন এবং আমি সেই দৃষ্টিভঙ্গি ধারণ করতে পারিনি। সাইফ মাদক নিতেন এবং মাদকাসক্ত অবস্থায় তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন না।’