সাইবেরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৫ জনের মৃত্যুর আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সাইবেরিয়ায় গতকাল সোমবার একটি রাশিয়ান যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ১৫ জন আরোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ‘এন্টোনভ এন-২৪’ নামের এই বিমানটিতে ১৫ জন যাত্রী ও ৫ জন কেবিন ক্রু ছিলেন।রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইরিনা আন্দ্রিয়ানোভা জানিয়েছেন, বিমানটি ক্রাসনোইয়ারসক থেকে ইগারকার আসছিল। ইগারকার বিমানবন্দরে অবতরণের সময় সেটি প্রায় ৭০০ মিটার দূরে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।এদিকে রাশিয়ার একটি টিভি চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় কোনো বিমান আরোহীরই বেঁচে থাকার সম্ভাবনা নেই।বিমানটি ইউক্রেনের বিমান প্রস্তুতকারী সংস্থা এন্টোনভের তৈরি বলে জানা গেছে।