সাইবেরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৩২ (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান আজ সোমবার সাইবেরিয়ায় বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাত্র ১১ জনকে জীবিত উদ্ধার করা গেছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই ইঞ্জিনচালিত এটিআর-৭২ বিমানটি সাইবেরিয়ার তিউমেনের রসচিনো বিমানবন্দর থেকে সারগাট যাচ্ছিল। উড্ডয়নের অল্প সময়ের ব্যবধানে এটি বিধ্বস্ত হয়। বিমানে চারজন চালক ও ৩৯ জন যাত্রী ছিল। জীবিত উদ্ধার করা ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।