সাঈদ আজমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে কি নিজেকে অনুপ্রাণিত করতেই এমন চ্যালেঞ্জ ছুড়েছিলেন? গ্রায়েম সোয়ানের দিকে ইঙ্গিত করে চার মাস আগেই বলেছিলেন, ‘ইংল্যান্ড-পাকিস্তান সিরিজটাই নির্ধারণ করবে বিশ্বসেরা স্পিনার কে।’ প্রথম ম্যাচেই ১০ উইকেট নিয়ে সেই লড়াইয়ে এখন তিনি অনেকটাই এগিয়ে। তাঁকে এগিয়ে রাখছে র‌্যাঙ্কিংও। ওয়ানডেতে ১ নম্বর ছিলেন আগে থেকেই, দুবাই টেস্টের পারফরম্যান্সে টেস্টেও সোয়ানকে ছাড়িয়ে উঠে এসেছেন ৩ নম্বরে। সাঈদ আজমল ছাড়া আর কে হতে পারেন এই সপ্তাহের নায়ক!